রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের  গণসংযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০২/২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ /
রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের  গণসংযোগ

আবুল হাশেম রাজশাহী সংবাদদাতাঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক টানা দ্বাদশ দিনের মতো গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন।

গণসংযোগকালে অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, বাজুবাঘা ইউনিয়ন জামায়াতের আমির মো. ওয়াজেদ আলী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।