রাজশাহীতে ঋণ ও অভাবে দুই সন্তান-স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫, ৫:০৮ অপরাহ্ণ /
রাজশাহীতে ঋণ ও অভাবে দুই সন্তান-স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
4

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী 

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশেখর গ্রামে ঋণের দায় ও খাবারের অভাবে এক ব্যক্তি দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, মেয়ে মিথিলা খাতুন এবং ছেলে মাহিম। পুলিশ জানায়, বাড়ির শোয়ার ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মিনারুলের হাতে লেখা চিরকুটে উল্লেখ করা হয়েছে, “আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে। জীবিত থাকলে কষ্ট ছাড়া কিছুই পাব না। বাবা যেন আর কারো কাছে ছোট হতে না হয়।”

মতিহার থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।