মেলার নামে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ এনসিপি, সংবাদ সম্মেলনে জানালেন প্রকৃত উদ্দেশ্য


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০৮/২০২৫, ৭:২৭ অপরাহ্ণ /
মেলার নামে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ এনসিপি, সংবাদ সম্মেলনে জানালেন প্রকৃত উদ্দেশ্য
7

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর জলঢাকায় ক্ষুদ্র শিল্পপণ্য মেলা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা মেলা আয়োজনের প্রকৃত উদ্দেশ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজু। তিনি বলেন, “আমরা একটি সুস্থ বিনোদনমূলক মেলার আয়োজন করছি। এখানে নাচ-গান কিংবা জুয়ার কোনো আয়োজন নেই। এই মেলা জুলাই শহীদদের উদ্দেশ্যে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জলঢাকার মানুষ বিনোদন বঞ্চিত। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অথচ কিছু অসাধু ব্যক্তি অযৌক্তিক দাবি তুলে মেলা বন্ধের জন্য মানববন্ধন করেছে। তারা বলছে, আমরা নাকি দশটি স্টল বরাদ্দ দেইনি। আসলে আমরা নিয়মকানুন মেনেই মেলা পরিচালনা করছি। এজন্য সবার সহযোগিতা চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সমন্বয়ক কারি মোহাইমেনুর রহমান সানা, আহসান হাবিব রুক্সি প্রমুখ।

এনসিপি নেতারা আরও জানান, সুস্থ বিনোদন এবং ফ্যাসিবাদবিরোধী নানা কর্মসূচিকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।