ব্যাংকক সফরের আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫, ৭:৪০ পূর্বাহ্ণ /
ব্যাংকক সফরের আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল
2

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।

জানা গেছে, চোখের ফলোআপ চিকিৎসার জন্য মির্জা ফখরুল আজ বুধবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের আগে তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল।