বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ডিসি ও এসপি
মো. রমজান আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক নায়ারুজ্জামান ও পুলিশ সুপার এ.কে.এম তারিক হোসেন খান। বুধবার (২৩ জুলাই) সকালে তারা মাহেরিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মরহুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায়...
28
মো. রমজান আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় বিমানদুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক নায়ারুজ্জামান ও পুলিশ সুপার এ.কে.এম তারিক হোসেন খান।
বুধবার (২৩ জুলাই) সকালে তারা মাহেরিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার মরহুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহেরিন চৌধুরী।
আপনার মতামত লিখুন :