বগুড়া-৬ এর পর ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০১/২০২৬, ৬:২৯ অপরাহ্ণ /
বগুড়া-৬ এর পর ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
89

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

এর আগে একই দিন সকালে বগুড়া-৬ (সদর) আসনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে দুটি আসন ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দুটি আসনে প্রার্থী হওয়াকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা ও আগ্রহ।