ফ্যাসিবাদ রোধে পিআর পদ্ধতির প্রয়োজন – জলঢাকায় জামায়াতের কর্মশালা মাওলানা আব্দুল হালিম


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/০৯/২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ /
ফ্যাসিবাদ রোধে পিআর পদ্ধতির প্রয়োজন – জলঢাকায় জামায়াতের কর্মশালা মাওলানা আব্দুল হালিম
4

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, “বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য প্রয়োজন পিআর পদ্ধতি। কারণ পিআর হলে কোনো দল ফ্যাসিবাদী হতে পারবে না এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তবে আমরা অহংকার নয়, বিনয় ও নম্রতার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই। আমাদের বিরুদ্ধে যাই রটনা হোক না কেন, তার জবাব আমরা দোয়ার মাধ্যমে দেব। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দিন বদলের হাওয়া বইতে শুরু করেছে, যা প্রমাণ করে দেশ পরিবর্তনের পথে এগোচ্ছে।”

গতকাল (২৩ সেপ্টেম্বর) জলঢাকার আল ফালাহ অফিস চত্বরে দিনব্যাপী আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসন পরিচালক ও উপজেলা আমীর মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, প্রভাষক ছাদের হোসেন, প্রভাষক আব্দুল কাদিম এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

কর্মশালায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় এক শতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।