
আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কারপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ মাহিনুর আলম (রন মাহিনুর)। তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত এ উদ্যোক্তা জানান, জনগণের সেবা, কর্মসংস্থান, বিশেষ করে আইসিটি খাতে তরুণদের সুযোগ তৈরির লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।
মাহিনুর আলম জানান, তাঁর ১৩ বছরের পেশাদার অভিজ্ঞতা রয়েছে আইসিটি সেক্টরে। তিনি চাকরি জীবনে সি-লেভেল এক্সিকিউটিভ পর্যন্ত পৌঁছেছেন, যা পীরগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়।
উল্লেখযোগ্য দায়িত্ব:- Founder & CEO, Uddoktagiri, Former Chief Operating Officer, Skills Development Centre (SDC), Former Operations Manager & In-charge Head, BrightSkills (Creative IT Institute Concern)
তিনি জানান, পীরগঞ্জে শিগগিরই একটি আধুনিক আইসিটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যাতে স্থানীয় তরুণরা প্রযুক্তি শেখার সুযোগ পায়।
২০০৭ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী এবং নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেলা এনসিপির যুগ্ম সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহিনুর আলম বলেন, “পীরগঞ্জে আমার দাদাবাড়ি ও রাণীশংকৈলে নানাবাড়ি হওয়ায় দুই উপজেলাতেই আমার শৈশব কেটেছে। মানুষগুলো সহজ-সরল ও সম্ভাবনাময়। এখানকার বেকার তরুণদের জন্য কিছু করতে চাই।”
মনোনয়ন পাওয়া গেলে তিনি পীরগঞ্জ–রাণীশংকৈলের মানুষের পাশে থেকে মানবিক ও উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমি পীরগঞ্জ–রাণীশংকৈলবাসীর শাসক হতে চাই না; হতে চাই তাদের সেবক। দলমত নির্বিশেষে সবার ভালোবাসা ও দোয়া চাই।”
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “আইসিটি সেক্টরে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পীরগঞ্জ–রাণীশংকৈলে দক্ষ তরুণ workforce তৈরি করতে চাই। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান লক্ষ্য।”
আপনার মতামত লিখুন :