পানছড়িতে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও প্রচারণা
রায়হান আহমেদ, খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির পানছড়িতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল চারটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউছুফ আলীসহ দলীয় নেতাকর্মীরা। প্রচারণাকালে নেতারা জননেতা ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। তারা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” নেতারা আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া পানছড়ির প্রায় ৯০ ভাগ...
42
রায়হান আহমেদ, খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির পানছড়িতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল চারটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউছুফ আলীসহ দলীয় নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতারা জননেতা ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। তারা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নেতারা আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া পানছড়ির প্রায় ৯০ ভাগ কাঁচা রাস্তাকে ইট সলিং রাস্তায় উন্নীত করেছিলেন, যা এখনো জনগণের উপকারে আসছে।
আপনার মতামত লিখুন :