নেত্রকোণায় শিক্ষক নেতা আজিজীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মঞ্জুরুল হক খান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুল মোতালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআই শাখার ঘুষ-দুর্নীতির প্রতিবাদ করায় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।...
58
নেত্রকোণা সংবাদদাতা:
নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মঞ্জুরুল হক খান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুল মোতালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআই শাখার ঘুষ-দুর্নীতির প্রতিবাদ করায় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এ হয়রানি বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :