নেত্রকোণায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
নেত্রকোণা সংবাদদাতাঃ নেত্রকোণায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন আইনুল হক (৫০)। তিনি উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইনুল হকের মৃত্যু হয়। গুরুতর আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অজ্ঞাত আরেক ব্যক্তি মারা যান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত অজ্ঞাত...
63
নেত্রকোণা সংবাদদাতাঃ
নেত্রকোণায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন আইনুল হক (৫০)। তিনি উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইনুল হকের মৃত্যু হয়। গুরুতর আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অজ্ঞাত আরেক ব্যক্তি মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে উভয় যানবাহনের চালক পলাতক রয়েছেন।
আপনার মতামত লিখুন :