নেত্রকোণায় পুরাতন হাসপাতাল কোয়ার্টারে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ঘরের মালামাল


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/১০/২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ /
নেত্রকোণায় পুরাতন হাসপাতাল কোয়ার্টারে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ঘরের মালামাল
3

নেত্রকোণা সংবাদদাতা:

নেত্রকোণার আরামবাগ এলাকার পুরাতন হাসপাতাল কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশের মগরা নদী থেকে পানি সংগ্রহ করে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে একটি ঘরের সমস্ত মালামাল পুড়ে যায় এবং পাশের আরও দুই-একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।