
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ১৯ নভেম্বর থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে জরিমানা ও সতর্কতা প্রদান করা হয়।
নাল্লাপাড়া বাজার ও চৌরাস্তায় প্রথম অভিযানে রবিন সাথী বেকারী এবং বৈশাখী গুন গুন ফুড প্রোডাক্ট এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিপণন এবং বিএসটিআই লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম। অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. ফাহাদ আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে দেলদুয়ার সদর ইউনিয়নের আজমেরি এন্টারপ্রাইজ নামক সার ও কীটনাশक ডিলারের বিরুদ্ধে কৃষকদের সার না দেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্য দাবির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নির্দেশনায়।
তদন্তে অভিযোগের সত্যতা না মিললেও ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।
অভিযান দুটিতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ও দেলদুয়ার থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :