দেলদুয়ারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/১১/২০২৫, ১১:২৯ অপরাহ্ণ /
দেলদুয়ারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান
111

মনির হাসান, টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া এলাকায় নদীর পাড়ে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ নভেম্বর) মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন জব্দ করা হয়। কেউ মালিকানা দাবি না করায় মেশিনটি সাময়িকভাবে অকার্যকর করে দেওয়া হয়।

পরে একইদিন উপজেলার এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকাতেও অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহাইমিনুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দেলদুয়ার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।