ঝিনাইগাতীতে রাতভর বন বিভাগের অভিযান, মাহিন্দ্র-ট্রাক জব্দ


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০১/২০২৬, ৫:২৪ অপরাহ্ণ /
ঝিনাইগাতীতে রাতভর বন বিভাগের অভিযান, মাহিন্দ্র-ট্রাক জব্দ
64

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতাঃ

বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র, ৩টি ট্রলি এবং বন বিভাগের নির্ধারিত চলাচল পাশ না থাকায় লাকড়ি বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনের মধ্যে ২টি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক ৩টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের অভিযোগে আরও ২টি মাহিন্দ্র জব্দ করে বন আইনে মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন, “বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।