ঝিনাইগাতীতে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/১১/২০২৫, ৬:২৬ অপরাহ্ণ /
ঝিনাইগাতীতে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
82

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক আঃ হান্নানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। লিফলেটে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান, সংস্কার প্রতিশ্রুতি এবং নির্বাচনভিত্তিক বার্তা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য মো. আফিল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম ফারুক, হাফিজুর রহমান কমল, যুবদলের নেতা খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব জনি সরকার, তিনানী কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসানসহ স্থানীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

স্থানীয় বাজারে লিফলেট বিতরণকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে।