জুলাই আহতদের ওপর পুলিশি হামলার নিন্দা ও বিএনপি নেতা সালাহউদ্দিনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপি’র


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৬:৪০ অপরাহ্ণ /
জুলাই আহতদের ওপর পুলিশি হামলার নিন্দা ও বিএনপি নেতা সালাহউদ্দিনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপি’র
96

নিজস্ব সংবাদদাতাঃ

নাগরিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় জুলাই আহতদের প্রতি নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছে জাতীয়তাবাদী দল (এনসিপি)। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই আহতদের আওয়ামী দোসর’ হিসেবে আখ্যা দেওয়ার নিন্দা জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “গতকালের ঘটনায় আহত জুলাইযোদ্ধাদের বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেব ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্ভবত তার কাছে সঠিক তথ্য না থাকার কারণে এমন বক্তব্য দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সালাহউদ্দিন সাহেব দীর্ঘদিন দেশে ছিলেন না এবং জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে উপস্থিত ছিলেন না। তাই হয়তো তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”

নাহিদ ইসলাম দাবি করেন, সংশ্লিষ্ট নেতা তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং আহত যোদ্ধা ও শহিদ পরিবারের কাছে ক্ষমা চাইবেন।