জলঢাকায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ /
জলঢাকায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
61

জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জলঢাকা পেট্রোল পাম্প এলাকার দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম। কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি কোহিনুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক একরামুল হক মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরিজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি, কাঠালি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, উপজেলা জাসাস আহ্বায়ক সুলতান মাহমুদ ও ফজলুল হক কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।