
নিজস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকায় মধ্য কাজীরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান দুটির সভাপতি জমির উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজকর্মী আনোয়ার হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রেসক্লাব জলঢাকার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী ও হাফেজ রিফাত হোসেন বাদলসহ অনেকে।
অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :