জলঢাকায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৪/২০২৬, ২:৩৬ অপরাহ্ণ /
জলঢাকায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল
76

মো. রমজান আলী>>

নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা মাঝাপাড়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

মাদ্রাসা সুপার আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী সুপার আব্দুল মতিন, ‘রাষ্ট্রের কথা’র নির্বাহী সম্পাদক মো. রমজান আলী, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি মডেল দাখিল মাদ্রাসায় রূপান্তর করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

শেষে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।