জলঢাকায় থানা পরিদর্শনে এমপি ওবায়দুল্লাহ সালাফী, আইনশৃঙ্খলা জোরদারে সমন্বিত উদ্যোগের আহ্বান


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/০২/২০২৬, ৭:২০ অপরাহ্ণ /
জলঢাকায় থানা পরিদর্শনে এমপি ওবায়দুল্লাহ সালাফী, আইনশৃঙ্খলা জোরদারে সমন্বিত উদ্যোগের আহ্বান
45

নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকায় থানা পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলফামারী–৩ (জলঢাকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জলঢাকা থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ নাজমুল আলম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন এমপিকে আন্তরিকভাবে বরণ করে নেন।

পরিদর্শনকালে থানার পুলিশ সদস্য, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এমপি মতবিনিময় করেন। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমপি ওবায়দুল্লাহ সালাফী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, উপজেলা আমীর মোখলেছুর রহমান (মাস্টার), নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা জলঢাকায় আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনসেবায় সমন্বিত কার্যক্রম আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।