জলঢাকায় জীবনতরী ফ্রি পাঠদান কেন্দ্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/১২/২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ /
জলঢাকায় জীবনতরী ফ্রি পাঠদান কেন্দ্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
125

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকায় পশ্চিম বালাগ্রাম দুন্দিবাড়ী মাইজালি পাড়ায় অবস্থিত জীবনতরী ফ্রি পাঠদান কেন্দ্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিদায় আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জীবনতরী পাঠশালার পরিচালক ও সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের উপজেলা সিনিয়র সভাপতি রাশিদুল ইসলাম হাসু।

তিনি বলেন, “শিক্ষা মানুষকে আলোকিত করে। পাঠশালা ও শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে যে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।”

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবনতরী পাঠশালার সাধারণ সম্পাদক ও শিক্ষক সবুজ ইসলাম, দপ্তর সম্পাদক জিকরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম সদস্য আব্দুর রশিদ, সম্রাট হোসেন, লিপন ইসলাম, শাহাজাহান ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, শিক্ষক আতিকুর ইসলাম বাবু ও শিক্ষিকা দুলালী আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানায়।