জলঢাকায় জামায়াত নেত্রী শাহিদা আনিছির জানাজা সম্পন্ন


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৩/২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ /
জলঢাকায় জামায়াত নেত্রী শাহিদা আনিছির জানাজা সম্পন্ন
51

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা পৌর দায়িত্বশীলা ও রোকন মোছা. শাহিদা আনিছি (১৬ মার্চ) সোমবার ভোরে ঢাকায় তার মেয়ে-জামাইয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমার গ্রামের বাড়ি উপজেলার উত্তর দেশিবাই এলাকায়।

একইদিন বিকেল ৫টায় স্থানীয়ভাবে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর  রহমান মাস্টার, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, জেলা কর্ম ও সূরা সদস্য প্রভাষক স্বাধীন হোসেন, জলঢাকা পৌর আমির মোজাম্মেল হক, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক রিংকুসহ দলটির থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।