জলঢাকায় ওএমএস ডিলার নির্বাচনে স্বচ্ছ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৭/২০২৫, ২:০৮ অপরাহ্ণ /
জলঢাকায় ওএমএস ডিলার নির্বাচনে স্বচ্ছ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত
41

নীলফামারী সংবাদদাতাঃ  নীলফামারীর জলঢাকা পৌরসভায় খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নির্বাচনের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ লটারি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি  কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

লটারিতে অংশ নেওয়া আবেদনকারীদের মধ্যে থেকে শতভাগ স্বচ্ছতার সঙ্গে ওএমএস ডিলার নির্বাচন করা হয়। স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে উন্মুক্তভাবে লটারি আয়োজন করায় কেউ যেন অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে না পারে, তা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন স্বচ্ছ ও ন্যায্যভাবে করতে সবার সামনে উন্মুক্ত লটারি আয়োজন করা হয়েছে।