গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি, পঞ্চগড়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সংবাদদাতা: গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে পঞ্চগড় সদর উপজেলায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চলতি বছরের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫) মধ্যে সদর উপজেলার গ্রাম আদালতে মোট ১৮৪টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যা সন্তোষজনক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। সভায় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান। সভায়...
23
পঞ্চগড় সংবাদদাতা:
গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে পঞ্চগড় সদর উপজেলায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, চলতি বছরের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫) মধ্যে সদর উপজেলার গ্রাম আদালতে মোট ১৮৪টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যা সন্তোষজনক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।
সভায় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান। সভায় প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সাংবাদিক মো. বদরুদ্দোজা প্রধান, আরিফুল ইসলামসহ অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :