গাংনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা সভাপতি সহ আহত ১০


Rastrerkotha প্রকাশের সময় : ১০/০৩/২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ /
গাংনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা সভাপতি সহ আহত ১০
40

মেহেরপুর জেলা সংবাদদাতাঃ

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, বিএনপি স্থানীয় নেতা খাইরুল ইসলাম এবং রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে সংঘটিত হয়। তবে সকাল ১০টা থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান করছিলেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও ইউনিয়ন পরিষদের ভিতরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিলেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু অভিযোগ করেছেন, সারগিদুল ইসলাম অবৈধভাবে দায়িত্ব পালন করছেন এবং গরিবদের জন্য বরাদ্দকৃত সুবিধা নিজের সমর্থকদের মধ্যে বিতরণ করছেন। প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে বর্তমানে বিপুল পরিমাণ পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।