গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ১০/০৪/২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ /
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
48

আবুল কালাম, নেত্রকোনা সংবাদদাতাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ গতকাল (৯ এপ্রিল) বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে প্রায় ৭০ পার্সেন্ট ভোটার ভোট দিয়েছেন। সরকার তাদের ৫১  পার্সেন্ট ভোট নিয়ে সব কাজ বাস্তবায়ন করছে।কিন্তু ৭০ পার্সেন্ট ভোটারের রায়কে উপেক্ষা করছে। এ জনরায়কে বাস্তবায়নের দাবীতে আমাদের এ লিফলেট বিতরণ।

এসময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বদরুল আমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম সদর উপজেলা জামায়াতের  আমির মাওলানা ওয়ালি উল্লাহ পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন প্রমুখ