কারমাইকেল কলেজ ছাত্রদলের নতুন প্রচার সম্পাদক আহসান হাবীব আলিফ


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/০৭/২০২৫, ৩:২৯ অপরাহ্ণ /
কারমাইকেল কলেজ ছাত্রদলের নতুন প্রচার সম্পাদক আহসান হাবীব আলিফ
2

মো. রমজান আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কারমাইকেল কলেজ শাখার নতুন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের গনিত বিভাগের ছাত্র   আহসান হাবীব আলিফ। সংগঠনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই)  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহবায়ক কমিটির সদস্য আহসান হাবীব আলিফকে অবিলম্বে প্রচার সম্পাদক পদে দায়িত্বভার গ্রহণের জন্য মনোনীত করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন কারমাইকেল কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আব্দুল্লাহ আল মেহেদী হাসান তানভীর ও সদস্য সচিব মো. আরিফ হাসান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, “ছাত্রদলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী আহসান হাবীব আলিফকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে। তার মাধ্যমে কারমাইকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে আমি আশাবাদী।”

প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন কারমাইকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক এ বি এম ফাইজুন নাবী সহস্র।