ইউনিয়ন ভেঙে ফেলার পরিকল্পনাকারীকে ‘কুশপুত্তলিকা’ দাহ


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/০৮/২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ /
ইউনিয়ন ভেঙে ফেলার পরিকল্পনাকারীকে ‘কুশপুত্তলিকা’ দাহ
3

নেত্রকোণা সংবাদদাতা:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নকে ভেঙে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মানুষ। এসময় ওই পরিকল্পনার নেপথ্য ব্যক্তির ‘কুশপুত্তলিকা’ দাহ করে সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দুই শতাধিক মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে তারা পরিকল্পনাকারীর প্রতীকী কুশপুত্তলিকা আগুনে পোড়ায়।

বক্তারা অভিযোগ করেন, “স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে ইউনিয়ন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নাজিরপুর ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইউনিয়ন ভাঙার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”