
রাষ্ট্রের কথা ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। নতুন তালিকা যুক্ত হওয়ায় দলটির ঘোষিত আসনের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।
৩৬ আসনে যাদের নাম ঘোষণা করেছে বিএনপি:-
ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম
দিনাজপুর-৫: একেএম কামরুজ্জামান
নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
যশোর-৫: এম ইকবাল হোসেন
নড়াইল-২: মো. মনিরুল ইসলাম
খুলনা-১: আমির এজাজ খান
পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩: জয়নাল আবেদিন
টাঙ্গাইল-৫: সুলতান সালাহউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান
মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
ঢাকা-৭: হামিদুর রহমান
ঢাকা-৯: হাবিবুর রশিদ
ঢাকা-১০: শেখ রবিউল আলম
ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১: মো. মজিবুর রহমান
রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ
ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম
মাদারীপুর-১: নাদিয়া আক্তার
মাদারীপুর-২: জাহান্দার আলী খান
সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া
চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
ঢাকা-৯: মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন
কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ
আপনার মতামত লিখুন :