সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত


Rastrerkotha প্রকাশের সময় : ১০/১০/২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ণ /
সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত
30

সিলেট সংবাদদাতা:

সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের উদ্যোগে দৌলতপুর ইউনিয়নে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হুমায়ুন কবিরের সমর্থকরা পৌর সদরে ফিরলে তাহসীনা রুশদী লুনা সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয়।

রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল বন্ধ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফোন কেটে দেন।