
মো. রমজান আলী, নিজস্ব সংবাদদাতাঃ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় সরাসরি নিয়োজিত থাকা চিকিৎসক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সম্ভাব্যভাবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :