সফল অপারেশনের পর বাসায় ফিরলেন জামায়াত আমীর


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ণ /
সফল অপারেশনের পর বাসায় ফিরলেন জামায়াত আমীর
38

অনলাইন ডেস্ক:

সফল বাইপাস সার্জারির ১০ দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি নিজ বাসায় ফেরেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় নেতারা।

সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াত নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন -“আল্লাহর মেহেরবানিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সিপাহসালার, জাতির আস্থাভাজন নেতা ডা. শফিকুর রহমান দ্রুত আরোগ্য লাভ করেছেন। তাঁর উন্নতি প্রত্যাশার চেয়ে অনেক ভালো।”

তারা সার্জারি পরিচালনাকারী প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর টিম, এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নেতারা জানান, আল্লাহর রহমতে ডা. শফিকুর রহমান আগামী তিন সপ্তাহের মধ্যে জনসম্মুখে আসতে পারেন এবং দেশের ও জাতির সেবায় আরও শক্তভাবে যুক্ত হবেন। দেশবাসীর দোয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।