শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ /
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
8

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র মায়াকাশি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (৬ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২,৫৭২টি মোবাইল ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।”