শাপলা প্রতীক নিয়ে ইসিকে চার দফা দাবি এনসিপির


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ /
শাপলা প্রতীক নিয়ে ইসিকে চার দফা দাবি এনসিপির

নিজস্ব সংবাদদাতাঃ

শাপলা প্রতীক বাদ দেওয়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চার দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার ইসির পাঠানো চিঠির জবাবে দলটি জানায়, প্রতীক বাদ দেওয়ার আইনি ভিত্তি কী এবং কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কী—তা অবিলম্বে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।

এনসিপির চার দাবি:

১. প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের মানদণ্ড ও আইনি ভিত্তি প্রকাশ।
২. যদি নীতিমালা না থাকে, তবে তা দ্রুত প্রণয়ন করে সব দলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য করা।
৩. ২০০৮ সালের বিধিমালার ফরম-২ অনুসারে শাপলা প্রতীকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রতীক বরাদ্দে যুক্তিসংগত, স্বচ্ছ ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ।

দলটি আরও জানায়, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে ফরম–২ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশে প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করতেই হবে। শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ তাদের জন্য সম্ভব নয়।

এনসিপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন প্রতীক ইস্যুতে বৈরী আচরণ করছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে।