মেহেরপুরে জামায়াতের প্রধান ও সহকারী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫, ১০:২৯ অপরাহ্ণ /
মেহেরপুরে জামায়াতের প্রধান ও সহকারী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

মেহেরপুর জেলা সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে প্রধান ও সহকারী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের দাওয়াতুল ইসলাম ট্রাস্ট মসজিদে মেহেরপুর-১ আসনের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর-১ আসনের পরিচালক জনাব ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতের তদারককারী ড. আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।

মেহেরপুর-১ আসনের সদস্য সচিব জনাব আব্দুর রউফ মুকুলের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতের আমির জনাব সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাব্বারুল ইসলাম এবং মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব খাইরুল বাশার।