মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল


Rastrerkotha প্রকাশের সময় : ২৭/০২/২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ /
মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল
80

মেহেরপুর সংবাদদাতাঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন জামায়াতের আমির ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য তাজউদ্দিন খান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা খানজাহান আলী এবং উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজীসহ উপজেলা ও ইউনিয়নের ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে ইফতার করেন।