মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য নীলফামারী জেলা জামায়াতের দোয়া মাহফিল


Rastrerkotha প্রকাশের সময় : ২২/০৭/২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ /
মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য নীলফামারী জেলা জামায়াতের দোয়া মাহফিল
6

নীলফামারী সংবাদদাতা: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নীলফামারী জেলা জামায়াতে ইসলামী এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের জামায়াতের জেলা কার্যালয় আল-হেলাল মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া পরিচালনা করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম প্রমুখ।

বক্তারা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবিক বিপর্যয়ের এ সময়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”

দোয়া মাহফিলে নিহতদের জন্য দোয়া ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।