বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ডিসি ও এসপি


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/০৭/২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ /
বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ডিসি ও এসপি
33

মো. রমজান আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক নায়ারুজ্জামান ও পুলিশ সুপার এ.কে.এম তারিক হোসেন খান।

বুধবার (২৩ জুলাই) সকালে তারা মাহেরিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মরহুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহেরিন চৌধুরী।