
নিজস্ব সংবাদদাতাঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের জনগণের রায় অনুযায়ী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধা নেই। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং দায়িত্ব পালন করতে সক্ষম হন, তাহলে প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি। তার অনুপস্থিতিতে পদটি দায়িত্বভার নেবেন চেয়ারম্যান তারেক রহমান।
গভীর সাক্ষাৎকারে ফখরুল বলেন, বিএনপি নির্বাচনে যথেষ্ট প্রস্তুত এবং দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি বলেন, “যখন ফ্যাসিজম ছিল, তখনও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। বর্তমানে আমাদের তৃণমূল আরও বেশি সজাগ ও একটিভ। জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করছে।”
নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, “আমাদের যথেষ্ট আস্থা আছে। আমি মনে করি তারা একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।”
প্রার্থী বাছাই নিয়ে ফখরুল জানিয়েছেন, এবার যুব প্রজন্মকে আরও অগ্রাধিকার দেওয়া হবে, কারণ তারা সক্রিয়। এছাড়া নারীদেরও বিশেষ অগ্রাধিকার থাকবে। অনেক ওল্ড জেনারেশনের নেতারা শারীরিক কারণে অংশ নিতে না চাইলেও নতুন প্রফেশনালরা আসবেন।
আপনার মতামত লিখুন :