
নীলফামারী সংবাদদাতাঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া একজন দুর্দিনের পরীক্ষিত নেতা। গত দেড় দশক ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি একনিষ্ঠতা প্রদর্শন করেছেন।
ঝুনাগাছচাপানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়। তিনি এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হিসেবেও পরিচিত। রাজনৈতিকভাবে ঝুনাগাছচাপানীর বিএনপিতে তিনি একজন রাজপথের লড়াকু সৈনিক, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অবিচল থেকেছেন।
ওয়ান ইলেভেন পরবর্তী দেড় যুগে রাজনৈতিক বৈরী পরিবেশেও তিনি সততা ও সাহসিকতার সঙ্গে অবিচল থাকা কারণে বহু মামলা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তবু তিনি নেতৃত্বের পথ হারাননি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে হাজার হাজার নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন।
জিয়াউর রহমান জিয়ার রাজনৈতিক গ্রহণযোগ্যতা এলাকায় সর্বাধিক। ঝুনাগাছচাপানী ও উত্তর সোনাখুলী এলাকায় তার নেতৃত্বে শত শত অন্তপ্রাণ বিএনপি নেতা কর্মী সক্রিয়। তার সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক যোগ্যতা এলাকায় বিরল।
ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং আজীবন দলের সঙ্গে থাকবেন এমন দৃঢ় প্রত্যয় তার। ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন ও রাজনৈতিক জীবনে তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এলাকার মানুষ মনে করেন, তার মতো নেতা রাজনৈতিক অঙ্গনকে আলোকিত করবে।
আপনার মতামত লিখুন :