বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০২/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ /
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
39

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুই আসন থেকেই বিজয়ী হন।

সোমবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন এবং ঢাকা-১৭ আসন রেখেছেন। এ-সংক্রান্ত চিঠি ইতোমধ্যে নির্বাচন কমিশন পেয়েছে।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে বিজয়ী হলে কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন; অন্য আসনগুলো ছেড়ে দিতে হয়। সেক্ষেত্রে শূন্য হওয়া আসনে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।