পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় অপুষ্ট শিশুকে উচ্চ ক্যালরি পুষ্টিকর উপকরণ বিতরণ। 


Rastrerkotha প্রকাশের সময় : ২৬/১১/২০২৫, ৯:১৪ অপরাহ্ণ /
পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় অপুষ্ট শিশুকে উচ্চ ক্যালরি পুষ্টিকর উপকরণ বিতরণ। 
74

মোঃ মশিয়ার রহমান, নিজস্ব সংবাদদাতা:

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) অফিস চত্বরে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে  পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ঝুনাগাছচাপানী-১/২ শাখার ৩২ জন অপুষ্ট শিশুকে উচ্চ ক্যালরি সম্পন্ন পুষ্টিকর খাবার উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় শিশুদের সঠিক পুষ্টির বিষয়ে পরামর্শ প্রদান করা হয় এবং অপুষ্ট ম্যাম/স্যাম শিশুদের জন্য উচ্চমান ক্যালরি সমৃদ্ধ পুষ্টিকর খাবার বাবদ অনুদান, পুষ্টি খিচুড়ি ও পুষ্টিকর হালুয়ার রেসিপি দেয়া হয়, যাতে শিশুরা উন্নত পুষ্টি পেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর হায়দার আলী।আরো উপস্থিত ছিলেন ইএসডিও পিপিইপিপি ইইউ প্রকল্পের উত্তর পশ্চিমাঞ্চলের টেকনিক্যাল অফিসার নিউক্রিশন মাহবুবুর রহমান, ইউএসডিও ঝুনাগাছচাপানী ১/২শাখার শাখা ব্যাবস্থাপক জাফর ইকবাল ও দিজেন পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও পিপিইপিপি ইইউ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকরণ ভোগী মহিলারা।

অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকে এসএফ।

উল্লেখ্য, এই উদ্যোগটি প্রকল্পের আওতায় শিশুদের পুষ্টির মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নেয়া হয়েছে, যাতে অপুষ্টি দূর করা এবং শিশুদের সুস্থ, সুন্দর জীবন নিশ্চিত করা যায়।