পানিবন্দি পরিবারকে ত্রাণ দিলেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/১০/২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ /
পানিবন্দি পরিবারকে ত্রাণ দিলেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক
7

আবুল হাশেম, রাজশাহী সংবাদদাতা:

রাজশাহীর বাঘা উপজেলায় অতিবৃষ্টির পানিতে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও (চারঘাট–বাঘা) আসনের মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান খান মানিক।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে আড়পাড়া গুচ্ছগ্রামের ২৭টি পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেন তিনি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিউল ইসলাম নান্নু, বাঘা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ শেষে নুরুজ্জামান খান মানিক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পানিবন্দি এলাকা পরিদর্শন ও আড়পাড়া আশ্রায়ণ প্রকল্পের ২৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।”