পানছড়িতে জামায়াতের দিনভর নির্বাচনী প্রচারণা


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/১০/২০২৫, ৯:১৮ অপরাহ্ণ /
পানছড়িতে জামায়াতের দিনভর নির্বাচনী প্রচারণা
6

খাগড়াছড়ি সংবাদদাতা:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল দশটা থেকে উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেডমানটিলা, তেতুল টিলা, দমদম ও টিএনটি টিলা এলাকায় দিনভর প্রচারণা চালানো হয়। সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের মধ্যে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর জাকির হোসেন, সেক্রেটারি নুরুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।

উপজেলা আমীর জাকির হোসেন বলেন, “জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সমাজ থেকে সকল ধরনের জুলুম, অন্যায় ও দুর্নীতি দূর করবে এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। জামায়াতে ইসলাম দুর্নীতি করে না এবং কাউকেও করতেও দেবে না। তাই নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিন।”