পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী


Rastrerkotha প্রকাশের সময় : ১০/১২/২০২৫, ৬:০১ অপরাহ্ণ /
পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
74

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম।

(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিন তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত রিনা দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। রিনা দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। পথে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।