
আবুল কালাম, নেত্রকোনা সংবাদদাতাঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন সেটআপ সম্পন্ন হয়েছে। সদস্যদের পরামর্শের ভিত্তিতে সভাপতি তারিকুজ্জামান তৌহিদ এবং সেক্রেটারি হিসেবে মো. আতিক হাসান হৃদয় কে মনোনীত করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘঠিকায় জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সেটআপ চূড়ান্ত করা হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের মুহাম্মদ ত্বহা।
বক্তারা নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ছাত্রদের নৈতিক ও শিক্ষার মানোন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি তারিকুজ্জামান তৌহিদ ও সেক্রেটারি আতিক হাসান হৃদয় তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :