নীলফামারী-৩ জামায়াত মনোনীত এমপি প্রার্থী ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/১২/২০২৫, ৯:১০ অপরাহ্ণ /
নীলফামারী-৩ জামায়াত মনোনীত এমপি প্রার্থী ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
100

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নীলফামারী-৩ (জলঢাকা) আসনে এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যথাযথ নিয়ম-কানুন অনুসরণ করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর ও প্রেসক্লাব জলঢাকা সভাপতি কামারুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, উপজেলা জামায়াতের পেশাজীবী সভাপতি ওমর ফারুক, খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি আতাউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় উপজেলা নায়েবে আমীর গণমাধ্যমকে বলেন, ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, মাওলানা ওবায়দুল্লাহ সালাফী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। তিনি নির্বাচিত হলে জলঢাকা উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে এবং ভোটাররা ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এ সময় তিনি জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানান, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার।