নীলফামারীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়নপত্র জমা


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/১২/২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ /
নীলফামারীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়নপত্র জমা
89

মোঃ রমজান আলী, নিজস্ব সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১,২ ও ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটানিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা।

মনোনয়নপত্র জমাকারী প্রার্থীরা হলো নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর)  আসনে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি  মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের আমীর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার  মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বলেন, দেশের মানুষ বিগত কয়েকটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আমরা আশাবাদী এবারের নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। অবশ্যই তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।