নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর উদ্বোধন


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০৯/২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ /
নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর উদ্বোধন
11

নিজস্ব প্রতিবেদক:

‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ এ স্লোগানকে সামনে রেখে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির (স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বারের মতো আয়োজন করা হলো “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নীলফামারী শহর শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, নীলফামারী শহর শাখার চেয়ারম্যান মাজেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, নীলফামারী শহর শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

প্রতিযোগিতার জন্য নির্ধারিত পুরস্কার অর্থের পরিমাণ রাখা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা (২.৫ লক্ষ টাকা)।

 

রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন:

রেজিস্ট্রেশন ফর্ম